• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৫ পিএম
বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে কিশোরকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ.

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. শাওন (১৯) নামের এক কিশোরকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপর পূর্বপাড়া কারিগরপাড়া এলাকায় একটি মুদিদোকানের সামনে এ ঘটনা ঘটে।.

আহত শাওন ওই এলাকার দুলাল ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।.

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শাওন স্থানীয় একটি মুদিদোকানে বসে ছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা সিফাত ও তার সহযোগীরা সেখানে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে শাওনকে এলোপাতাড়ি মারধর করেন।.

একপর্যায়ে সিফাত তার পকেট থেকে একটি বার্মিজ চাকু বের করে শাওনের পেটে আঘাত করার চেষ্টা করেন। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে চাকুর আঘাতে শাওনের বাম পায়ের উরুতে গুরুতর জখম হয়। পরে আবারও পেটে আঘাত করতে গেলে শাওন হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করলে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে।.

এ ঘটনায় শাওনের চাচা মুকুল বাদী হয়ে সিফাত (২০)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।.

অভিযোগে বলা হয়, হামলার সময় অভিযুক্তরা শাওনের ব্যবহৃত একটি দামি মুঠোফোন ভাঙচুর করেন এবং তার কাছে থাকা নগদ ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।.

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ