দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ শাকিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বগুড়া জেলা ছাত্রদল। গত ৯ ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।.
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা ও পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাস্ত না করার কঠোর বার্তা দেওয়া হয়েছে। সকল নেতাকর্মীকে দলীয় নিয়ম-কানুন মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।.
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মোঃ ফিরোজ আহম্মেদ শাকিল বলেন, তিনি সবসময় দলের সিদ্ধান্তকে সম্মান করেন এবং ভবিষ্যতেও দলের নির্দেশনা ও কমান্ড মেনে চলবেন। তিনি আরও বলেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছেন তিনি। দল যে আস্থা ও সুযোগ তাকে দিয়েছে, তা রক্ষা করতে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।.
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: মামুন প্রেস .
.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: