ফ্যামিলি কার্ডসহ সরকারী সকল সুবিধা বিনামূল্যে পাবেন, টাউট-বাটপারদের খপ্পড়ে পড়বেন না- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
‘বগুড়া-২ (শিবগঞ্জ): নারী দিবসে নানা আয়োজনে যোগ দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী’.
০৮ মার্চ ২০২৬, রবিবার: বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।.
অনুষ্ঠানের শুরুতে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নারীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় নারী উন্নয়ন ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।.
এসময় তিনি বলেন, আগামী চার বছরে ৪ কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডসহ সরকারি সকল সুবিধা বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে, যা কোনো টাউট-বাটপারের খপ্পরে যাবে না। তিনি আরও জানান, নারীদের শিক্ষার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে; স্কুল ড্রেস, বইসহ নারীরা ডিগ্রী পর্যায়ের পর্যন্ত বিনা খরচে শিক্ষালাভ করতে পারবেন।.
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: