বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।.
.
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।.
.
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটে ফিরছিলেন। গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসলে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।.
.
তাকে বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটিও সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। পরে পুলিশ প্রটেকশনের গাড়িতে তারা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।.
.
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।.
.
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: