• ঢাকা
  • বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ছেলে-নাতি


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২২ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোছা. আলতাফুন্নেসা (৬৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে ও নাতি আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।.

নিহত আলতাফুন্নেসা জয়পুরহাটের শেখপাড়া দেবীপুর সড়ক এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তিনি ছেলে মো. মাহমুদ (৫০) ও নাতি মো. সোহাগ (৩৬)-এর সঙ্গে একটি ভাড়াচালিত প্রাইভেটকারে ঢাকা থেকে জয়পুরহাটে ফিরছিলেন।.

ভোর ৪টার দিকে প্রাইভেটকারটি ঘোগা ব্রিজে ওঠার সময় পেছন থেকে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আলতাফুন্নেসা, তাঁর ছেলে মাহমুদ ও নাতি সোহাগ গুরুতর আহত হন।.

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেসার মৃত্যু হয়। আহত মাহমুদ ও সোহাগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।.

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ