আমাদের বাংলাদেশেও এমন সৌন্দর্য গড়ে তোলা অসম্ভব নয়। বিশেষ করে বগুড়া শহরের বিভিন্ন সড়কের ডিভাইডারের ফাঁকা জায়গাগুলোতে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের গাছ লাগানো হলে শহরের পরিবেশ যেমন আরও সবুজ হবে, তেমনি বাড়বে নান্দনিকতা।.
এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে শহরের সৌন্দর্যও নতুন মাত্রা পাবে। সামান্য উদ্যোগ, সঠিক পরিকল্পনা এবং নাগরিক সচেতনতা থাকলে বগুড়াকেও আরও সবুজ, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। . .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: