রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।.
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২২ দিনে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।.
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫০০ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।.
এর আগে জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে ৫৩ লাখ ২০ হাজার ডলার এসেছে।.
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার বা ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। কোনো নির্দিষ্ট অর্থবছরে এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: