বগুড়া মহানগর: উত্তরবঙ্গের উদীয়মান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বগুড়া বিশ্ববিদ্যালয় এখন আইনগতভাবে "ইউনিভার্সিটি অব বগুড়া (University of Bogura)" নামে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬ গেজেট আকারে প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আইনগত ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে।.
আইন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভাইস চ্যান্সেলর (ভিসি) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী ও প্রধান একাডেমিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।.
বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান, ভর্তি পরীক্ষা, একাডেমিক কার্যক্রমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ধাপে ধাপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করবে বলে জানা গেছে।.
উল্লেখ্য, বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬ কার্যকর হওয়ার মাধ্যমে উত্তরবঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: