লখনউয়ের অভিজাত আসিয়ানা এলাকায় পড়াশোনার চাপকে কেন্দ্র করে এক ভয়াবহ পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ২১ বছর বয়সী যুবক অক্ষত সিং তার বাবাকে গুলি করে হত্যা করার পর দেহ খণ্ডবিখণ্ড করে প্রমাণ লোপাটের চেষ্টা করেন। পুলিশ তাকে গ্রেফতার করার পর এই নৃশংস ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসে। নিহত মানবেন্দ্র সিং (৪৯) ছিলেন একজন মদ ব্যবসায়ী ও প্যাথলজি ল্যাবের মালিক। শুক্রবার ভোরে বাবা-ছেলের মধ্যে পড়াশোনা নিয়ে তীব্র ঝগড়া হয়, যেখানে বাবা চাইছিলেন ছেলে ডাক্তারি পড়ুক, কিন্তু ছেলে বিকম পড়তে আগ্রহী ছিল। এই মতবিরোধ থেকেই সংঘর্ষ চরম আকার ধারণ করে।
পুলিশ জানায়, ঝগড়ার এক পর্যায়ে অক্ষত তার বাবার লাইসেন্সকৃত রাইফেল দিয়ে তাকে গুলি করে হত্যা করেন। এই ঘটনা পরিবারের ছোট বোনের সামনেই ঘটে এবং সে কাউকে জানালে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়। পরে হত্যার প্রমাণ লোপাটের জন্য অক্ষত দেহটি বাড়ির তিন তলা থেকে নিচে নামিয়ে এনে ঘরোয়া যন্ত্রপাতি দিয়ে কয়েক খণ্ড করেন। দেহের হাত-পা গাড়িতে করে শহরের বাইরে নির্জন স্থানে ফেলে দেওয়া হয় এবং ধড় ও মাথা একটি নীল প্লাস্টিকের ড্রামে ভরে বাড়ির নিচতলায় লুকিয়ে রাখা হয়।.
ঘটনার কয়েক দিন পর সন্দেহজনক আচরণ দেখে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের মাধ্যমে পুলিশ খবর পায়। তদন্তে নেমে পুলিশ অক্ষত সিংকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে দেহের অংশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: