• ঢাকা
  • শনিবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নির্বাচন কেন্দ্র করে আলাল কসাইকে গুরুতর আহত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০২ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরের ফতেহ আলী বাজারে কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে হরিণ মার্কার প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক, গোস্ত ব্যবসায়ী আলাল শেখ (৪৬) গুরুতর আহত হয়েছেন।.

গত শনিবার (২৮ মার্চ) ভোট দিতে আসার সময় প্রতিপক্ষের লোকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে তাকে লাঠি দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।.

এ ঘটনায় আলাল শেখ বাদী হয়ে প্রতিপক্ষ শফিকুলসহ মোট ২৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।.

ঘটনার পর অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হলেন—.

মোঃ রনি শেখ (৩০), পিতা মৃত মনজু কশাই, সিদ্দিকের মোড়.

মোঃ তৌফিক খান (২৬), পিতা মোঃ কামাল খান, শান্তিনগর.

মোঃ গোলাম রসুল ওরফে নাহিদ (৩০), পিতা একেএম সোবাহান, জিলাদারপাড়া.

মোঃ সুমন মিয়া (৩৮), পিতা মোঃ সূর্য মিয়া, দক্ষিণপাড়া.

পুলিশ জানায়, গ্রেফতারকৃত চারজনই বগুড়া শহরের মালগ্রাম এলাকার বাসিন্দা। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।.

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ