(২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানে হঠাৎ করে হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলায় অংশ নিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।.
.
হামলার লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের সামরিক স্থাপনাকে টার্গেট করা। আরেকজন কর্মকর্তা বলেন, হামলার মাধ্যমে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলা এবং মার্কিন বাহিনীকে নিরাপদ রাখা ছিল মূল লক্ষ্য।.
.
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ছাড়াও হামলা চালানো হয়েছে ইসফাহান, কোম, কারাজ এবং কারমানশাহ শহরে। তবে এখনও জানা যায়নি, এই হামলায় কতজন আহত বা নিহত হয়েছেন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: