বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত হলেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। পরে কালবেলার সঙ্গে মুঠোফোনে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান নিজেই।উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সাভারের বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ওই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হন।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: