সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
তার বিরুদ্ধে অতীতে নানা সময় একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। সাম্প্রতিক গ্রেফতারের ঘটনায় সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ ও অভিযোগ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরছে এবং বিষয়টি নিয়ে মতভেদ স্পষ্ট হয়ে উঠছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি সম্পর্কে চূড়ান্ত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: