• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মাত্র সাড়ে ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের সিফাত উল্লাহ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২১ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনায় এসেছে মো. সিফাত উল্লাহ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ কেদারপুর এলাকার আল-কোরআন একাডেমিতে অধ্যয়নরত এই শিক্ষার্থী মাত্র ১০ মাস ১৭ দিনেই হেফজ সম্পন্ন করেছে। সিফাত উল্লাহ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে। অল্প সময়ের মধ্যে কোরআনের হাফেজ হতে পারায় পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সিফাত উল্লাহ আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করে জানায়, মহান আল্লাহ তাকে এত দ্রুত হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে সে একজন আলেম হয়ে কোরআনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চায়। তার বাবা মাহমুদুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই সিফাত অনেক মেধাবী ছিল। ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ করে তাকে আল-কোরআন একাডেমিতে ভর্তি করানো হয়। কায়দা বিভাগ থেকেই তার অসাধারণ পারফরম্যান্স ছিল। পরে হেফজ বিভাগে ভর্তি হওয়ার পর নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই সে পুরো কোরআন মুখস্থ করতে সক্ষম হয়। তিনি শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল-কোরআন একাডেমির হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. ওয়াহিদুল ইসলাম জানান, সাধারণত একজন শিক্ষার্থীর হাফেজ হতে ১২ থেকে ১৪ মাস সময় লাগে, সেখানে সিফাত মাত্র ১০ মাস ১৭ দিনেই সফল হয়েছে। প্রতিদিন নিয়মিত ৫ থেকে ১০ পৃষ্ঠা পর্যন্ত সবক দেওয়ার মাধ্যমে সে এই অর্জন করেছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন বলেন, সিফাতের একাগ্রতা, পরিশ্রম ও আল্লাহর রহমতেই এত কম সময়ে সে হেফজ সম্পন্ন করতে পেরেছে। ভবিষ্যতে সে একজন হাক্কানি আলেম হয়ে দ্বীনের খেদমত করবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষকরা।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ