• ঢাকা
  • শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার ক্রিকেটপ্রেমীদের সুখবর, ফিরছে আন্তর্জাতিক ম্যাচ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫৭ পিএম
ফাইল ফটো
ফাইল ফটো

দুই দশক পর শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে যাচ্ছে বগুড়ার -এ। আগামী ৮ ও ১০ জুন বাংলাদেশ ‘এ’ দল ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার ওয়ানডে ম্যাচ আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই ভেন্যুতে আবারও ক্রিকেটের প্রাণচাঞ্চল্য ফিরবে। শনিবার (২ মে) বিকেলে স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী । তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে “নতুন কুঁড়ি স্পোর্টস” চালু করা হয়েছে। দেশের আটটি খেলায় প্রতিভাবানদের বাছাই করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সাংস্কৃতিক অঙ্গনে “নতুন কুঁড়ি” কার্যক্রম চালু করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী সেই ধারাবাহিকতা বজায় রাখেন। এবার খেলাধুলার ক্ষেত্রেও “নতুন কুঁড়ি স্পোর্টস” যাত্রা শুরু করল।স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক জামিলুর রহমান জানান, ২০০৬ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি শহীদ চান্দু স্টেডিয়ামে। পরে ২০২৩ সালে (বিসিবি) এই ভেন্যুর কার্যক্রম স্থগিত করে। তৎকালীন সময়ে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বের জেরে স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। বিসিবি তাদের কর্মকর্তা-কর্মচারী প্রত্যাহারের পাশাপাশি মাঠের বিভিন্ন সরঞ্জামও সরিয়ে নেয়। তবে স্থানীয়দের আন্দোলনের মুখে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি এবং জনবল ও সরঞ্জাম ফিরিয়ে দেওয়া হয়।ক্রিকেটপ্রেমীদের আশা, আসন্ন বাংলাদেশ ‘এ’ বনাম জিম্বাবুয়ে ‘এ’ সিরিজের মধ্য দিয়ে আবারও দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত আয়োজন ফিরবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ