মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।.
তবে সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।.
এর আগে মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দেন। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বিত পদ্ধতি চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: