• ঢাকা
  • শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কাহালুর পিন্টুখুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের পিন্টুখুর হাটগাড়ি শ্মশান পুকুর থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোর আল আমিনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।.

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। নিহত আল আমিন পিন্টুখুর গ্রামের লোকমান আলীর ছেলে।.

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন গত সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল। পরে মঙ্গলবার সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।.

ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ