মোকামতলায় কোচিং সেন্টারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, পরিচালক মামুনের বিরুদ্ধে তদন্ত শুরু—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী । বগুড়ার শিবগঞ্জ উপজেলা-এর মোকামতলা এলাকায় একটি কোচিং সেন্টারকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। (এম আই টি) নামের ওই কোচিং সেন্টারের পরিচালক মামুনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই কোচিং সেন্টারের আড়ালে প্রতারণামূলক ও শোষণমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন অভিযুক্ত। বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিভিন্ন কৌশলে প্রভাবিত করে তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে।.
.
ভুক্তভোগীদের ভাষ্যমতে, প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে আস্থা অর্জন করতেন অভিযুক্ত মামুন। এরপর বিভিন্ন প্রলোভন ও মানসিক চাপ প্রয়োগের মাধ্যমে তাদের ব্যক্তিগতভাবে বিপদে ফেলতেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এসব বিষয় এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।.
.
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি একই উপজেলার কেশরীপুর এলাকায়। ইতোমধ্যে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক সত্যতা মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।.
.
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।.
.
.
--. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: