• ঢাকা
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আমেরিকায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, আটক রুমমেট হিশাম


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি—দুজনেরই মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রবাসী বাংলাদেশি মহলে।
তারা দুজনেই University of South Florida-এর (ইউএসএফ) ডক্টরাল শিক্ষার্থী ছিলেন। জামিল লিমন পড়তেন জিওগ্রাফি, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিসি বিভাগে এবং নাহিদা বৃষ্টি গবেষণা করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। পরিবার ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তারা খুব ঘনিষ্ঠ ছিলেন এবং প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। এমনকি লিমন বৃষ্টিকে বিয়ে করার পরিকল্পনার কথাও পরিবারকে জানিয়েছিলেন। 
গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল লিমনের মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে পুলিশ। এরপর শনিবার নাহিদা বৃষ্টির মৃত্যুর খবরও নিশ্চিত হয়। তার ভাই জানান, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাসা থেকে উদ্ধার হওয়া রক্ত ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষায় তা নাহিদার সঙ্গে মিলেছে। 
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে হিশাম সালেহ আবুগারবেইহ নামে ২৬ বছর বয়সী এক যুবককে। তিনি মার্কিন নাগরিক এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত বলে জানা গেছে। হিশাম ছিলেন জামিল লিমনের রুমমেট। তার বিরুদ্ধে মৃতদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন রাখা, ব্যাটারি ও ফালস ইমপ্রিজনমেন্টসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। 
পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলমান এবং এখনো মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যার উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট হয়নি। কেন এই প্রেমিক যুগলকে এমন নির্মম পরিণতির মুখে পড়তে হলো—সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।
একরাশ স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেওয়া দুই তরুণ-তরুণীর জীবন এভাবে থেমে যাওয়ায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোক ও রহস্যের জন্ম দিয়েছে।.

.

Ajker Bogura / TMN

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ