বগুড়া সদর উপজেলায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃ আরিফুল ইসলাম মুন্না (৫১) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ফাঁপোর ইউনিয়নের খন্দকার পাড়া হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত মুন্নার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবারই হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মুন্না ফাঁপোর ইউনিয়নের ১ নম্বর খন্দকার পাড়ার বাসিন্দা এবং মৃত ডাঃ ইয়াসিন আলীর ছেলে।
বর্তমানে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: