• ঢাকা
  • মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবক গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৫ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। গত রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ১৯ বছর বয়সী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।.

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় অবস্থিত “লাক জোন” নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিকসহ আরও একজন উপস্থিত ছিলেন। পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে।.

এজাহারে উল্লেখ করা হয়, রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তারা ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন পুরাতন ভবনে যায়। সেখানে রকি নামের আরও একজন যোগ দেন। ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।.

পরে অভিযুক্ত বাধন তাকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকার কাছে পৌঁছালে ভুক্তভোগী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এসময় বাধন পালিয়ে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।.

গ্রেফতার হওয়া আসামিরা হলেন— বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।.

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) জিয়াউর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ