ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ৩৩ লাখ ডলার।.
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। কোনো একক অর্থবছরে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।.
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই মাস থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭০ শতাংশ বেশি।.
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।.
এদিকে মাসভিত্তিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহ শক্ত অবস্থানে রয়েছে। জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।.
এর আগে ডিসেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক প্রবাসী আয় হিসেবে বিবেচিত।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: