• ঢাকা
  • বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সংসদে সারিয়াকান্দি-মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবি এমপি কাজী রফিকুল ইসলামের


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত (এডিটেড)

জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সংসদ সদস্য যমুনা নদীর ওপর প্রস্তাবিত দ্বিতীয় সেতু বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জ রুটে নির্মাণের দাবি জানিয়েছেন।.

সংসদে বক্তব্যকালে তিনি বলেন, সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে এবং ঢাকা-বগুড়ার দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।.

এমপি কাজী রফিকুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি এ রুটকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সমীক্ষা ও বাস্তবায়ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের দাবি হচ্ছে সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে একটি যমুনা সেতু নির্মাণ।.

উল্লেখ্য, যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের সম্ভাব্য কয়েকটি রুট নিয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে। সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটও আলোচনায় থাকা বিকল্পগুলোর একটি।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ