যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। রোববার রাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।.
.
ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি শুরু থেকেই চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়েছে। আমরা ভেবেছিলাম এটি চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগতে পারে।.
ট্রাম্প আরো বলেন, যতই শক্তিশালী হোক না কেন, এটি একটি বড় দেশ। চার সপ্তাহ লাগবে—অথবা তারও কম।.
.
তিনি জানান, ইরানিদের সঙ্গে আরো আলোচনার ব্যাপারে তিনি এখনো উন্মুক্ত আছেন। তবে সেই আলোচনা শিগগিরই হবে কি না—এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।.
.
ট্রাম্প বলেন, আমি জানি না। তারা কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: