• ঢাকা
  • রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার কাহালুতে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১ : আহত ২


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২২ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলার বাঘইল এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।.

রোববার (২৮ জুন) সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলহাজ্ব মো. মকবুল হোসেন (৭০) কে মৃত ঘোষণা করেন।.

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত মো. শহিদুল ইসলাম (৪৫)সহ আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ