• ঢাকা
  • সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রেমিকের সঙ্গে পালানোর পরদিনই নববধূর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাথা থেঁতলানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম মোছা. মুক্তা খাতুন (১৭)। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ফলিয়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে।.

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, প্রায় ১৫ দিন আগে পারিবারিকভাবে মুক্তার বিয়ে হয়। পরে গতকাল রাতে তিনি বাবার বাড়ি থেকে সিরাজগঞ্জের কড্ডা মোড় এলাকার এক যুবকের সঙ্গে বের হয়ে যান বলে পরিবারের দাবি।.

এরপর সোমবার (২২ জুন) সকালে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় রাস্তার পাশে মাথা থেঁতলানো অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্তের পর নিহতের স্বজনরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।.

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।.

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের স্বজনরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ