• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও নুরুজ্জামান কাফি


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির বহিষ্কৃত নেতা ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জনপ্রিয় সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের দলে স্বাগত জানান। নতুন মুখ হিসেবে তাদের যোগদান দলটির সাংগঠনিক শক্তি আরও বাড়াবে বলে মনে করছেন নেতারা।দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনাও রয়েছে বলে আলোচনা চলছে।ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি তিন শতাধিক মামলার আসামি হয়েছিলেন। পরে কয়েকটি মামলায় আদালত থেকে খালাসও পান।অন্যদিকে, রেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন মহিউদ্দিন রনি। আর সামাজিক সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে পরিচিত মুখ নুরুজ্জামান কাফির যোগদান তরুণদের মাঝে এনসিপির গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।উপজেলা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক শক্তি বাড়াতে এনসিপি বিভিন্ন দলের অসন্তুষ্ট ও বঞ্চিত নেতাদের দলে টানার কৌশল নিয়েছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।.

.

Ajker Bogura / TMN

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ