গাজীপুরে গাঁজা সেবনের ঘটনা দেখে ফেলায় এক মাদ্রাসা ছাত্রকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সংঘটিত এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।.
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা গাঁজা সেবন করছিলেন। এ সময় ঘটনাটি দেখে ফেলে এক মাদ্রাসা ছাত্র। পরে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।.
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বাকি জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।.
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগর জরুরি বৈঠক করে। সংগঠনটির মহানগর সভাপতি শাহাদাত খানসহ অন্যান্য নেতৃবৃন্দ এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।.
তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত বাকি অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে, সে জন্য গাজীপুর পুলিশ প্রশাসনকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান নেতারা।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: