• ঢাকা
  • শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সান্তাহারে শিশু হত্যাকাণ্ড: শোক, উদ্বেগ ও ন্যায়বিচারের দাবি


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৯ পিএম
ছবি: নিজস্ব প্রতিনিধি
ছবি: নিজস্ব প্রতিনিধি

 .

 .

বগুড়ার সান্তাহার পৌর এলাকার সাহেবপাড়ায় এক মর্মান্তিক শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে রাকা নামের এক শিশু নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে শিশুটিকে খোঁজাখুঁজি করেন। অত:পর প্রতিবেশী মাদক ব্যবসায়ী আমজাদের বাড়ি থেকে গভীর রাত প্রায় ১১টার দিকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।.

 .

প্রাথমিক অভিযোগ অনুযায়ী জানা যায় যে, শিশুটির কানের স্বর্নের দুলের লোভে- শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত আমজাদ ও তার স্ত্রীকে আটক করেছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।.

 .

এ ঘটনা শুধু নিহত শিশুর পরিবারকেই নয়, বরং পুরো সান্তাহারবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। স্থানীয়দের মতে, অতীতেও এলাকায় শিশু নিখোঁজ ও হত্যার মতো কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যা শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।.

 .

সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা এবং মানবিক মূল্যবোধের সংকট মোকাবিলায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ বা অপরাধের বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।.

 .

নিহত শিশুটির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এলাকাবাসী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।. .

Ajker Bogura / তারিন মোস্তারি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ