• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলীতে কম মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত

 .

বগুড়ার গাবতলী উপজেলায় বাজারমূল্যের তুলনায় কম দামে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাবতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বগুড়া জেলা বিএনপি নেতা ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলামের উদ্যোগে এবং সায়মা এগ্রো ফার্মের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, বিএনপি নেতা তরিকুল ইসলাম, প্রভাষক হামিদুল ইসলাম শিলু, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, দৌলতজামান দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, “বগুড়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পবিত্র রমজান মাসজুড়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এই উদ্যোগ অব্যাহত থাকবে।” তিনি জানান, প্রতিদিন ৫০ টাকা দরে দেড়শ লিটার দুধ, ৩০ টাকা হালি দরে পাঁচ শতাধিক ডিম এবং ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বলেন, “নিম্ন আয়ের মানুষের জন্য এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে সাধারণ মানুষ কম দামে পুষ্টিকর খাদ্য পাবে এবং স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারবে।”. .

Ajker Bogura / Samsil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ