• ঢাকা
  • শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঢাকা-৮ ও ঢাকা-১২ আসনে ভরাডুবি, জামানত হারালেন মেঘনা আলম ও আমজনতার তারেক রহমান


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৬ এএম
ছবি: সংগৃহীত
মেঘনা আলম ও আমজনতার তারেক রহমান

ঢাকা-৮ আসনের ফলাফল
শান্তিপূর্ণভাবে শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম বড় ধরনের ভোট ব্যবধানে পরাজিত হয়েছেন। ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৬০৮ ভোট।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
 ঢাকা-১২ আসনের ফলাফল
ঢাকা-১২ আসনে আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট, যা এই আসনের মোট বাতিল ভোটের সংখ্যার থেকেও কম।
এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭.৪২ শতাংশ।
এখানে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট এবং বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।
এ আসনে মোট বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি।
জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
এই নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় মেঘনা আলম ও আমজনতার তারেক রহমানের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।.

.

Ajker Bogura / Samsil Arifin

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ