• ঢাকা
  • রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বনানী পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয় বগুড়া সদর থানার অধীন বনানী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ফাঁড়ির প্রশাসনিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র, অস্ত্রাগার এবং সরকারি মালামাল বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। প্রতিটি কার্যক্রম তিনি নিবিড়ভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।.

পরিদর্শন শেষে তিনি ফাঁড়ির অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সেবাপ্রত্যাশীদের সাথে সদাচরণ, দ্রুত আইনি সহায়তা প্রদান, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা এবং ফাঁড়ির সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ দেন।.

এছাড়াও তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।.

পরিদর্শনকালে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।. .

Ajker Bogura / ডি আর/ এস এ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ