জামালপুর ও বগুড়ার সারিয়াকান্দি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি—দুই জেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য একটি সেতু নির্মাণ। বিশেষ করে যমুনা নদীঘেরা এই অঞ্চলে নৌপথই এখন প্রধান ভরসা, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়রা ভোগান্তিতে পড়ছেন। এলাকাবাসীর মতে, জামালপুর থেকে বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত একটি সেতু নির্মাণ হলে যাতায়াত সহজ হবে, সময় বাঁচবে এবং জরুরি সেবাও দ্রুত পৌঁছানো সম্ভব হবে। বর্তমানে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের নদী পারাপারে নানা দুর্ভোগ পোহাতে হয়। সেতু নির্মাণের ফলে সবচেয়ে বেশি উপকার পাবে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। তারা সহজেই কৃষিপণ্য এক জেলা থেকে অন্য জেলায় পরিবহন করতে পারবেন, ফলে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হবে। একইসঙ্গে নতুন বাজার সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। .
.
এছাড়া এই সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও জোরদার হবে। পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।.
.
এলাকাবাসী দ্রুত এই সেতু প্রকল্প বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের আশা, জনদুর্ভোগ লাঘব ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রুতই এই গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হবে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: