• ঢাকা
  • শনিবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সারিয়াকান্দীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন নিহত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৩ জনের বিরুদ্ধে থানায় মামলা
বগুড়া সারিয়াকান্দীতে দুর্বৃত্তদের
ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন নিহত.

বগুড়ার সারিয়াকান্দীতে ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী খুন হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামে খুন হয়।
হত্যার ঘটনায় তার মোছাঃ মোর্শেদা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে সারিয়াকান্দী থানায় হত্যা মামলা দায়ের করে। 
নিহত শয়ন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা মধ্যপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে। আসামীরা হলো, একই গ্রামের ফটিক মিয়ার ছেলে সুবেল মিয়া (২৬), মৃত আমেছ আলীর ছেলে মান্নান মিয়া (৫৫) ও মৃত নান্টু মন্ডলের ছেলে হাসনাত মিয়া (২৬)। 
মামলা সূত্রে জানা যায়, হত্যা মামলায় অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন ধরেই মাদক কারবারী ও সেবনের সাথে জড়িত। হত্যাকান্ডের শিকার জাকারিয়া ইসলাম শয়ন ও তার বড় ভাই জাকির আহমেদ নয়ন (৩০), বেশকিছু দিন ধরেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। সর্বশেষ গত (২৫ মার্চ) রাত ৮ টার পর জোরগাছা পূর্বপাড়া টগর নামের একজনের পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশের বারান্দায় গিয়ে আসামিদের মাদক সেবনের প্রতিবাদ করে তারা। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে, শয়নকে ছুরিকাঘাত এবং মারপিট করে। এ ঘটনায় ভাইকে বাঁচাতে বড় ভাই নয়ন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে সংবাদ পেয়ে শয়ন এবং নয়নের মা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় শয়নের মৃত্যু হয়। ময়না তদন্তের পর শয়নের লাশ তার বাড়ির পাশে দাফন করা হয়। এ ঘটনায় শয়নের মা বাদী হয়ে গত (২৬ মার্চ) রাতে সারিয়াকান্দী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সারিয়াকান্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে বাদীর এজাহার আমরা হাতে পেয়েছি। শয়ন হত্যা মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ