• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সদরের দাবায় সুমাইয়ার সাফল্য, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্ব


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর উপজেলা পর্যায়ে দাবা (মধ্যম বালিকা) ইভেন্টে অংশ নিয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।.

বগুড়া সদর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সুমাইয়া তার মেধা, মনন ও দাবার দক্ষতার পরিচয় দিয়ে প্রশংসা কুড়িয়েছে। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।.

সুমাইয়ার সাফল্যে টিএমএসএস পাবলিক স্কুল ও কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্রীড়া ক্ষেত্রে আরও বড় সাফল্য কামনা করা হয়েছে।.

দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলায় সুমাইয়ার এই সাফল্য তার আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সুমাইয়ার মেধা ও প্রতিভার বিকাশে এই অর্জন হয়ে উঠুক আরও বড় সাফল্যের সোপান। . .

Ajker Bogura / ডি আর/ এসএ

কচিকাঁচা বিভাগের জনপ্রিয় সংবাদ