• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

রমজান উপলক্ষে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ ও বাজার তদারকি বগুড়ায়


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ ইফতার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ার ফতেহআলী বাজারে সচেতনতামূলক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মনিটরিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বাজারের বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রয় কেন্দ্র, হোটেল-রেস্তোরাঁ ও খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।.

মনিটরিংকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিক্রেতাদের স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের বিষয়ে নির্দেশনা দেন। পাশাপাশি রাসায়নিক রং, ক্ষতিকর উপাদান ও বাসি খাবার বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। সাধারণ ক্রেতাদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ করা হয় এবং ভোক্তাদের খাদ্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।.

কর্মকর্তারা জানান, রমজান মাসে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ