আয়োজক সূত্রে জানা গেছে, ইমেকার্স বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিশেষ সংগীত আয়োজন। বাংলাদেশে আসার বিষয়টি ওটিলিয়া নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।.
এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী আয়োজনে লাইভ পারফর্ম করেন তিনি। প্রায় চার বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন এই রোমানিয়ান গায়িকা।.
ওটিলিয়া আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি পরিচিতি পান ২০১৪ সালে প্রকাশিত ‘Bilionera’ গানটির মাধ্যমে। গানটি রোমানিয়া ছাড়াও তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়।.
বাংলাদেশে তার প্রথম সফরেও দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছিলেন ওটিলিয়া। এবারও তার জনপ্রিয় গানগুলো নিয়ে ঢাকার মঞ্চে বিশেষ পরিবেশনার অপেক্ষায় রয়েছেন দেশের সংগীতপ্রেমীরা।.
প্রতিবেদন: বিনোদন ডেস্ক.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: