বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী চীন.
.
বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পর্যটন ও বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।.
.
সম্প্রতি ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং চীন এ খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানায়।.
.
বৈঠকে বিশেষভাবে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত হিসেবে পরিচিত কক্সবাজারে আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তুলতে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।.
.
এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট বাড়ানো, পর্যটক আদান-প্রদান বৃদ্ধি এবং পর্যটন খাতে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন গতি আসবে।.
.
সরকারি সূত্র জানায়, চীনের সঙ্গে সহযোগিতা বাড়লে পর্যটন খাতে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক পর্যটক আকর্ষণের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: