নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ ও উপজেলার যুব জামায়াতের ক্রিয়া সম্পাদক মোঃ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।.
.
থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার পারশুন গ্রামে নির্বাচনী সহিংসতায় মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন আহত ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নামে মামলা দায়ের করেন। শনিবার বিকালে ওই মামলায় নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ ও উপজেলার যুব জামায়াতের ক্রিয়া সম্পাদক মোঃ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ।.
.
নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তারা এজাহারনামীয় আসামি। শনিবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।.
. .
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: