বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর পশ্চিমপাড়ায় আগামী ৩ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ১১০তম ওরশ মাহফিল। টানা তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ৩, ৪ ও ৫ এপ্রিল পর্যন্ত।
প্রতি বছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে ওরশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও অনুসারীরা এ ওরশে যোগ দিতে আসবেন।
তবে এবারের আয়োজনের বিশেষত্ব রয়েছে খাবার ব্যবস্থাপনায়। দীর্ঘদিনের প্রচলিত আলুঘাটির পরিবর্তে এবার ওরশে আগতদের জন্য পরিবেশন করা হবে পোলাও ও খিচুড়ি। আয়োজকরা জানান, আগত অতিথিদের আরও ভালোভাবে আপ্যায়নের লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ওরশ উপলক্ষে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজক কমিটি সকলকে শান্তিপূর্ণভাবে ওরশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: