• ঢাকা
  • শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শাহজাহানপুরে নসিমন-করিমনের ধাক্কায় ১০ বছরের স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৭ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

 .

বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় নসিমন-করিমন (ভটভটি) এর ধাক্কায় তমা (১০) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।.

 .

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খরনা ইউনিয়নের বনভেটি গ্রামের আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের পেছনের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তমা ওই গ্রামের মোঃ আবু তালেবের কন্যা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।.

 .

স্থানীয় সূত্রে জানা যায়, তমা সাইকেল নিয়ে রাস্তায় খেলছিল। এসময় দ্রুতগতির একটি নসিমন-করিমন (ভটভটি) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।.

 .

দুর্ঘটনার পর স্থানীয়রা ভটভটি গাড়িটি আটক করে এবং পরে তা শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।.

 .

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ