• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

খাল খননের অব্যয়িত ১ কোটি ৩৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফ হোসেন জানান, ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা খাল থেকে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণপাশ পর্যন্ত এবং সাহস ইউনিয়নের ডোলভাঙ্গা খাল থেকে কাঠবুনিয়া বড় দোয়ান হয়ে তেলিখালি গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত দুটি খাল পুনঃখননের জন্য সরকার ৩ কোটি ৯ লাখ ৬ হাজার ৭৬৯ টাকা বরাদ্দ দেয়।.

এর মধ্যে অতিবৃষ্টি ও মাটির প্রকৃতিগত সমস্যার কারণে কৃষ্ণনগর নিমতলা খালের নির্ধারিত ৭ কিলোমিটারের মধ্যে ৫ দশমিক ১ কিলোমিটার খনন করা সম্ভব হয়েছে। প্রকল্পের আওতায় খননকাজের পাশাপাশি প্রায় ৫ হাজার ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।.

শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ও পরিবহণসহ প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর যে অর্থ অব্যয়িত ছিল, তা আর্থিক বিধিমালা অনুসরণ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।.

ইউএনও সবিতা সরকার বলেন, সরকারি প্রকল্পের প্রতিটি টাকা জনগণের টাকা। নিয়ম অনুযায়ী যতটুকু কাজ হয়েছে, ঠিক ততটুকুর বিল পরিশোধ করা হয়েছে এবং অবশিষ্ট অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ