• ঢাকা
  • শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লক্ষাধিক ফিলিস্তিনি


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ ও এর আশপাশে জুমার নামাজ আদায় করেন লক্ষাধিক ফিলিস্তিনি। তবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইসরায়েলি কর্তৃপক্ষ বহু ফিলিস্তিনিকে বাধা দেয় এবং প্রবেশে কঠোর শর্ত আরোপ করে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা আগের বছরগুলোর তুলনায় অনেক কম। শুধু ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের ঊর্ধ্বে পুরুষ এবং ৫০ বছর বা তার বেশি বয়সী নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী চেকপয়েন্টগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ফলে স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত মাত্র দুই হাজার ফিলিস্তিনি রামাল্লাহর নিকটবর্তী কালান্দিয়া চেকপয়েন্ট পার হয়ে জেরুজালেমে প্রবেশ করতে পেরেছেন।
কালান্দিয়া চেকপয়েন্ট থেকে আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৩৩ লাখ মানুষের বসবাস। তাই রমজানের প্রথম জুমায় মাত্র ১০ হাজার জনকে নামাজের অনুমতি দেওয়াকে তিনি “সাগরে এক ফোঁটা পানি ফেলার মতো” বলে মন্তব্য করেন। শুক্রবার সকাল পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষই ভেতরে প্রবেশ করতে পেরেছেন।
নূর ওদেহ আরও জানান, আগের বছরগুলোতে আল-আকসা প্রাঙ্গণে আড়াই লাখের মতো মুসল্লির সমাগম হয়েছিল। এবারও বহু ফিলিস্তিনি সেখানে যাওয়ার আশা করছেন। সাধারণত অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলের অভ্যন্তরে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকরা আল-আকসায় জুমার নামাজ আদায় করেন।
সূত্র: আল জাজিরা.

.

Ajker Bogura / Samsil Arifin

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ