• ঢাকা
  • শনিবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সোনাতলা হাসপাতালে তিন দিনে ডায়রিয়ায় ভর্তি ১৬ জন


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সোনাতলা হাসপাতালে ডায়রিয়ার প্রকোপ, তিন দিনে ভর্তি ১৬ রোগী.

 .

বগুড়ার সোনাতলা উপজেলায় হঠাৎ করেই ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৬ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে একের পর এক ডায়রিয়া রোগী ভর্তি হতে থাকেন। আক্রান্তদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন কবিরাজ জানান, ডায়রিয়া প্রতিরোধে হাসপাতালে কলেরা স্যালাইন ও খাবার স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহে কোনো সংকট নেই।হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী জানান, চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধ হাসপাতাল থেকেই দেওয়া হচ্ছে। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে না বলে তারা সন্তোষ প্রকাশ করেন।স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে বিশুদ্ধ পানি পান, বাসি খাবার পরিহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ডায়রিয়ার বিস্তার নিয়ন্ত্রণে রাখা যায়।. .

Ajker Bogura / TMN

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ