বগুড়া শহরের স্টেশন রোডের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।.
বুধবার (১৩ মে) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে আটকরা হলেন— মোঃ আল আমিন (১৯) শহরতলীর ঝোপগাড়ি এলাকার বাসিন্দা, মোঃ আব্দুল হাকিম (২৮) কাহালু উপজেলার দুর্গাপুর হারুলতা এলাকার বাসিন্দা এবং মোঃ আলী হোসেন জনী (৩২) শহরের মালতিনগর এলাকার বাসিন্দা।.
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: