বগুড়ার রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে পরিচিত আলী আজগর তালুকদার হেনাকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দেখতে চাওয়ার দাবি উঠেছে নগরবাসীর বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা বাড়ছে।
নগরবাসীর একাংশের দাবি, নব্বই পরবর্তী সময় থেকে বগুড়ার রাজপথের প্রায় সব আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আলী আজগর তালুকদার হেনা। বিভিন্ন রাজনৈতিক সংকট, হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও তিনি মাঠে সক্রিয় ছিলেন। একাধিকবার কারাবরণ করেও রাজনৈতিক আদর্শ ও তৃণমূলের পাশে থাকার কারণে নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নগর রাজনীতিতে গ্রহণযোগ্যতার কারণে প্রশাসনিক দায়িত্ব পালনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে অনেকে মনে করছেন।
নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং নগর ব্যবস্থাপনায় অভিজ্ঞ নেতৃত্ব দেখতে চান তারা। এ কারণে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলী আজগর তালুকদার হেনার নাম আলোচনায় এসেছে।
তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: