• ঢাকা
  • বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু রিমির


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২০ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর পাইকড়তলা গ্রামে সড়ক দুর্ঘটনায় মোছাঃ রিমি আক্তার (৭) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ বুধবার (১ এপ্রিল) বেলা প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমি আক্তার স্থানীয় চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রিমি রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে চলাচলের সময় বাড়তি সতর্কতা এবং যানবাহনের নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ