বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) সকালে তিনি নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।.
ভোট প্রদান শেষে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। এসময় তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সকলকে কেন্দ্রে আসার আহ্বান জানান।.
উপনির্বাচনকে ঘিরে সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: