বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) বগুড়া পুলিশ লাইন্সে প্রার্থীদের কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।.
নিয়োগ কার্যক্রমে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তিনি সরাসরি উপস্থিত থেকে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং শারীরিক যোগ্যতা নির্ধারণের কার্যক্রম তদারকি করেন।.
পরীক্ষা শেষে পুলিশ সুপার যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে। তাই কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির কিংবা দালালচক্রের প্রলোভনে পা না দেওয়ার জন্য তিনি প্রার্থীদের সতর্ক করেন।.
তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও মেধাই একমাত্র বিবেচ্য বিষয়। কোনো অসাধু ব্যক্তি বা প্রতারক চক্র চাকরি দেওয়ার নামে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।.
এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, বগুড়া জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।.
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপের পরীক্ষাগুলোও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করা হবে।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: