• ঢাকা
  • সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঈদকে সামনে রেখে মূল্যবান পণ্যবাহী যানবাহনে পুলিশ এসকর্ট সেবা চালু করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে মূল্যবান পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এসকর্ট সেবা চালু করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

জানা গেছে, আজ থেকে প্রতিদিন রাত ৯টা (২১:০০) থেকে ভোর ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার সীমান্ত এলাকায় প্রবেশকারী মূল্যবান পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলোকে পুলিশি নিরাপত্তায় পারাপার করানো হবে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি এবং চুরি-ডাকাতির আশঙ্কা বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।.

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ করে রাতের বেলায় ঝুঁকিপূর্ণ রুটে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নির্ধারিত সময়ে যানবাহনগুলোকে সমন্বিতভাবে এসকর্ট দেওয়া হবে। এতে করে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরবে এবং পণ্য পরিবহন প্রক্রিয়া হবে আরও নিরাপদ।.

প্রয়োজনে যোগাযোগের জন্য যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ ও ডিউটি অফিসারের মোবাইল নম্বরসহ জেলা পুলিশ কন্ট্রোলরুমের নম্বর উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।.

সংশ্লিষ্ট মহল এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ